News71.com
 Bangladesh
 30 Aug 18, 12:36 PM
 249           
 0
 30 Aug 18, 12:36 PM

৫ সেপ্টেম্বর জাপার প্রেসিডিয়াম-এমপিদের যৌথসভা অনুষ্ঠিত হবে।  

৫ সেপ্টেম্বর জাপার প্রেসিডিয়াম-এমপিদের যৌথসভা অনুষ্ঠিত হবে।   

নিউজ ডেস্ক: জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম ও সংসদ সদস্যদের যৌথসভা ৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। বনানীস্থ জাপা চেয়ারম্যানের কার্যালয়ে সকাল ১০টায় সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে। যৌথসভায় সভাপতিত্ব করবেন জাপার চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ। যৌথসভায় একাদশ জাতীয় সংসদ নির্বাচন, পার্টির করণীয় নির্ধারণ, পার্টির সার্বিক অবস্থা পর্যালোচনা এবং কর্মসূচি নিয়ে আলোচনা হবে। জাপার মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার পার্টির প্রেসিডিয়াম সদস্য ও দলীয় সংসদ সদস্যদের যথা সময়ে উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন