News71.com
 Bangladesh
 31 Aug 18, 05:16 AM
 223           
 0
 31 Aug 18, 05:16 AM

আজও দমকা হাওয়াসহ বজ্র বৃষ্টির সম্ভাবনা।।দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে

আজও দমকা হাওয়াসহ বজ্র বৃষ্টির সম্ভাবনা।।দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে

 

নিউজ ডেস্ক: খুলনা, বরিশাল, চট্রগ্রাম ও রংপুর বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্র বৃষ্টি হতে পারে। এছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

 

গতকাল বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল দিনাজপুরে ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সন্দ্বীপ, ফেনী ও কক্সবাজারে ২৫.০ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া সর্বোচ্চ বৃষ্টি হয়েছে সন্দ্বীপ ১৪৮ মিলিমিটার। আজ শুক্রবার ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ৪০ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন