News71.com
 Bangladesh
 31 Aug 18, 06:44 AM
 230           
 0
 31 Aug 18, 06:44 AM

আগামীকাল রোকেয়া হলের '৭ মার্চ ভবন' উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আগামীকাল রোকেয়া হলের '৭ মার্চ ভবন' উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বেগম রোকেয়া হলের ছাত্রীদের জন্য নবনির্মিত ‘৭ মার্চ ভবন’ আগামীকাল শনিবার উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওইদিন সকাল সাড়ে ১০টায় উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ভবন উদোধন করবেন তিনি। ভবন উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষে ঢাবি সম্মিলিত শিক্ষার্থী সংসদ সচিবালয় থেকে রোকেয়া হল পর্যন্ত সড়কে ১৯৭১ ফুট আলপনা অঙ্কন করবে। এতে ঢাবির ২০টি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং ছাত্রলীগের সমন্বয়ে বুধবার সম্মিলিত শিক্ষার্থী সংসদ গঠন করা হয়। গতকাল বৃহস্পতিবার ঢাবি সাংবাদিক সমিতি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাবি ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস। উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামানের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. আব্দুল মান্নান, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ উপস্থিত থাকবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন