News71.com
 Bangladesh
 31 Aug 18, 12:55 PM
 287           
 0
 31 Aug 18, 12:55 PM

বঙ্গবন্ধুর আদর্শকে সামনে রেখে ভেদাভেদ ভুলে আসুন উন্নয়নে শামিল হই।। ড. মসিউর রহমান  

বঙ্গবন্ধুর আদর্শকে সামনে রেখে ভেদাভেদ ভুলে আসুন উন্নয়নে শামিল হই।। ড. মসিউর রহমান   

নিউজ ডেস্ক: আমরা যদি বঙ্গবন্ধুর আদর্শকে বুঝি, তবেই বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে পারবো। বঙ্গবন্ধুর আদর্শকে সামনে রেখে সব ভেদাভেদ ভুলে আসুন একসঙ্গে উন্নয়নে শামিল হই। আজ শুক্রবার এক আলোচনা সভায় প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. মসিউর রহমান এ কথা বলেন। রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলোনায়তনে ১৫ আগস্টের ওপর এই সভার আয়োজন করা হয়।

ড. মসিউর রহমান বলেন, বঙ্গবন্ধুকে হত্যা শুধু একজন মানুষকে হত্যা করা নয়, ভবিষ্যৎ মানব উন্নয়নকে হত্যার শামিল। এ কথা উল্লেখ করে ড. মসিউর বলেন, বঙ্গবন্ধু যখন নেতৃত্বের শীর্ষে পৌঁছালেন তখন তিনি বুঝতে পারলেন যে, স্বাধীনতা ছাড়া বাঙালির অধিকার বাস্তবায়ন সম্ভব হবে না। সেজন্যই বঙ্গবন্ধু যখন ডাক দিলেন তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ো তখন দেশের সাধারণ জনগণ সেই ডাকে সাড়া দেয় এবং সংগ্রাম করে আমরা স্বাধীনতা অর্জন করি। তিনি বলেন, আমাদের সংবিধানের দিকে যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে, পৃথিবীর স্বাধীন গণতান্ত্রিক দেশগুলোর সংবিধানে যেসব বৈশিষ্ট্য আছে আমাদের সংবিধানেও সেসব বৈশিষ্ট্য আছে। এখানে কোনো সংকীর্ণতা নেই। বঙ্গবন্ধু মানুষের অধিকার, মানুষ হিসেবে মানুষের যে উচ্চ পর্যায়ে স্থান, সেটা গ্রহণ করেছিলেন।অসাম্প্রদায়িকতা, ধর্ম, গণতন্ত্র, সার্বভৌমত্ব-এগুলো ছিল তারই প্রকাশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন