News71.com
 Bangladesh
 02 Sep 18, 12:04 PM
 222           
 0
 02 Sep 18, 12:04 PM

রাজধানীর মিরপুরে বাসচাপায় পুলিশের এসআই নিহত।।

রাজধানীর মিরপুরে বাসচাপায় পুলিশের এসআই নিহত।।

নিউজ ডেস্কঃ রাজধানীর মিরপুরে একটি যাত্রীবাহী বাসের চাপায় উত্তম কুমার নামের পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) নিহত হয়েছেন।আজ রবিবার বিকাল সাড়ে ৪টার দিকে মিরপুর-১ নম্বরের সনি সিনেমা হলের সামনে এ দুর্ঘটনা ঘটে।পুলিশের মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) রুহুল আমিন সাগর এ তথ্য নিশ্চিত করেছেন।পুলিশ জানায়, এসআই উত্তম কুমার ঢাকার রূপনগর থানায় কর্মরত ছিলেন।তার বাড়ি টাঙ্গাইলের কালিহাতি উপজেলায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন