News71.com
 Bangladesh
 03 Sep 18, 05:39 AM
 209           
 0
 03 Sep 18, 05:39 AM

দশ টাকা কেজি চাল বিক্রির কার্যক্রম শুরু হচ্ছে আজ।।

দশ টাকা কেজি চাল বিক্রির কার্যক্রম শুরু হচ্ছে আজ।।

নিউজ ডেস্কঃ খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় আজ সোমবার থেকে ৫০ লাখ পরিবারের মাঝে ১০ টাকা কেজি চাল বিক্রির কার্যক্রম শুরু হচ্ছে।খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা যায়,সাপ্তাহিক ও সরকারি ছুটিসহ ৩ দিন বন্ধ থাকায় ১ সেপ্টেম্বর থেকে ১০ টাকা কেজি চাল বিক্রি কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি। তবে প্রতি মাসে ৩০ কেজি করে চাল পাবে ৫০ লাখ পরিবার।২০১৬ সাল থেকে পরিবারপ্রতি ৫জন হিসেবে প্রায় আড়াই কোটি মানুষ বছরের ৫ মাস এই সুবিধা পেয়ে আসছেন। নীতিমালা অনুযায়ী প্রতি বছর মার্চ ও এপ্রিল এবং সেপ্টেম্বর- অক্টোবর ও নভেম্বর এই ৫ মাস ৫০ লাখ হতদরিদ্র পরিবারের মাঝে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি করা হয়ে থাকে।খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় নিরন্ন মানুষের জন্য ২০১৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কর্মসূচি উদ্বোধন করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন