News71.com
 Bangladesh
 03 Sep 18, 01:38 PM
 246           
 0
 03 Sep 18, 01:38 PM

বীরাঙ্গনা রমা চৌধুরীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক।।

বীরাঙ্গনা রমা চৌধুরীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক।।

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রখ্যাত লেখক ও মহান মুক্তিযুদ্ধের বীরাঙ্গনা রমা চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।আজ এক শোক বার্তায় প্রধানমন্ত্রী গভীর শ্রদ্ধার সঙ্গে মহান মুক্তিযুদ্ধে একাত্তরের জননী খ্যাত রমা চৌধুরীর ত্যাগ ও সংগ্রামের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।শেখ হাসিনা প্রয়াতের বিদেহী আত্মার পরলৌকিক শান্তি কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদেও প্রতি গভীর সমবেদনা জানান।রমা চৌধুরী আজ সোমবার ভোরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (৭৯) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন