News71.com
 Bangladesh
 05 Sep 18, 05:38 AM
 172           
 0
 05 Sep 18, 05:38 AM

দেশের বিভিন্ন জায়গায় ভারী বর্ষণের সম্ভাবনা।।দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত

দেশের বিভিন্ন জায়গায় ভারী বর্ষণের সম্ভাবনা।।দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত

নিউজ ডেস্ক: খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা ও ময়মনসিংহ বিভগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। আজ বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে আরও বলা হয়, সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। গতকাল মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোর ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেতুঁলিয়া ২৪.০ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া সর্বোচ্চ বৃষ্টি হয়েছে সিলেট ৯৭ মিলিমিটার। আজ বুধবার ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ৪১ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন