News71.com
 Bangladesh
 05 Sep 18, 12:51 PM
 224           
 0
 05 Sep 18, 12:51 PM

মেয়র হিসেবে শপথ নিয়েছেন রাজশাহীর লিটন ও সিলেটের আরিফুল হক।  

মেয়র হিসেবে শপথ নিয়েছেন রাজশাহীর লিটন ও সিলেটের আরিফুল হক।   

নিউজ ডেস্ক: নিজ নিজ সিটি করপোরেশন নির্বাচনের মেয়র হিসেবে শপথ নিয়েছেন রাজশাহীর এ এইচ এম খায়রুজ্জামান লিটন ও সিলেটের আরিফুল হক চৌধুরী। আজ বুধবার বেলা ১০টা ৫৫ মিনিটে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের শপথ বাক্য পাঠ করান। তার সঙ্গে শপথগ্রহণ করেছেন দুই সিটির নির্বাচিত কাউন্সিলররাও। কাউন্সিলরদের শপথ করান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।


এর আগে বরিশালের সঙ্গে গত ৩০ জুলাই সিলেট ও রাজশাহীতেও নির্বাচন হয়। ভোটে পাঁচ বছরের ব্যবধানে দ্বিতীয়বারের মতো মেয়র হিসেবে শপথ নিলেন এ এইচ এম খায়রুজ্জামান লিটন। বিএনপির প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুলকে হারিয়ে মেয়র হন তিনি। আর টানা দ্বিতীয়বারের মতো সিলেটের নগরপিতা হিসেবে শপথ নিয়েছেন বিএনপির আরিফুল হক চৌধুরী। আওয়ামী লীগ প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান হারিয়ে তিনি মেয়র হন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন