News71.com
 Bangladesh
 05 Sep 18, 12:53 PM
 242           
 0
 05 Sep 18, 12:53 PM

ডিসেম্বরে জনগণ নতুন সরকার গঠন করবে ।। প্রধানমন্ত্রী

ডিসেম্বরে জনগণ নতুন সরকার গঠন করবে ।। প্রধানমন্ত্রী

নিউজ ডেস্কঃ আগামী ডিসেম্বরে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে নতুন সরকার গঠন করবে। যারাই ক্ষমতায় আসুক দেশের উন্নয়ন যেন থেমে না যায়। বাংলাদেশ যেন পিছিয়ে না যায়। জনগণ অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে আপনাদের ভোট দিয়েছে। তাদের আশা পূরণে আপনাদের কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আজ বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।তিনি আরও বলেন, জনগণ যেন সম্পদশালী হয় সে দিকে লক্ষ্য রেখে আপনাদের কাজ করে যেতে হবে।দলীয় পরিচয়ে নয়, নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে সব ধরনের সুযোগ সুবিধা পাবেন।যদি সেখানে অনিয়ম হয়, দুর্নীতি হয়, সন্ত্রাস ও জঙ্গিবাদের সঙ্গে জড়ানোর কোনো অভিযোগ উঠে তাহলে যে দলের নেতাই হন না কেন, রেহায় পাবেন না। প্রধানমন্ত্রী আরো বলেন, যেই সরকার গঠন করুক না কেন তারা নিজেদের সম্পদশালী না করে যেন জনগণকে সম্পদশালী করে।তাহলে দেশের উন্নয়ন হবে, দেশ এগিয়ে যাবে। স্থানীয় সরকার সচিব ড. জাফর আহমেদ খানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রধানমন্ত্রীর কার্যালয়ের মূখ্য সচিব মো. নজিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন