News71.com
 Bangladesh
 06 Sep 18, 12:59 PM
 232           
 0
 06 Sep 18, 12:59 PM

৩৯তম বিশেষ বিসিএসে’র লিখিত পরীক্ষায় ১৩৭৫০ জন উত্তীর্ণ।।

৩৯তম বিশেষ বিসিএসে’র লিখিত পরীক্ষায় ১৩৭৫০ জন উত্তীর্ণ।।

আন্তর্জাতিক ডেস্কঃ৩৯তম বিশেষ বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় মোট ১৩ হাজার ৭৫০ জন পাস করেছেন।আজ বৃহস্পতিবার বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) জনসংযোগ কর্মকর্তা ইশরাত শারমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।ইশরাত শারমিন বলেন, ৩৯তম বিশেষ বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।উর্ত্তীণদের মৌখিক পরীক্ষার সময় খুব শিগগিরই ঘোষণা করা হবে।ফলাফলে দেখা গেছে, স্বাস্থ্য ক্যাডারে চিকিৎসক নিয়োগে ৩৯তম বিশেষ বিসিএসে ১৩ হাজার ৭৫০ জন পাস করেছেন।তার মধ্যে সহকারী সার্জন পদে ১৩ হাজার জন এবং সহকারী ডেন্টার সার্জন পদে ৫৩১ জন পাস করেছেন।

ফলাফল পিএসসির ওয়েবসাইটে www.bpsc.gov.bd প্রকাশ করা হয়েছে।এ ছাড়াও মোবাইল এসএমএসের মাধ্যমে এই ফল জানতে PSC লিখে স্পেস দিয়ে ৩৯ লিখে স্পেস দিয়ে Registration নম্বর স্পেস ১৬২২২ নম্বরে পাঠালে ফলাফল জানা যাবে।জানা গেছে, ৩৯তম বিশেষ বিসিএসের আবেদন কার্যক্রম শুরু হয় গত ১০ এপ্রিল, শেষ হয় ৩০ এপ্রিল। এতে মোট ৩৯ হাজার ৯৫৪ জন প্রার্থী আবেদন করেন।এই বিসিএসে ৪ হাজার ৫৪২ জন সহকারী সার্জন আর ২৫০ জন সহকারী ডেন্টাল সার্জন নেয়া হবে। সব মিলে প্রায় পাঁচ হাজার চিকিৎসক নেয়া হবে। বিশেষ এ বিসিএসে ২০০ নম্বরের এমসিকিউ প্রশ্নের পরীক্ষা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন