News71.com
 Bangladesh
 07 Sep 18, 05:27 AM
 165           
 0
 07 Sep 18, 05:27 AM

গ্রহণযোগ্যরাই দলীয় মনোনয়ন পাবেন ।। আ লীগের সাধারণ সম্পাদক

গ্রহণযোগ্যরাই দলীয় মনোনয়ন পাবেন ।। আ লীগের সাধারণ সম্পাদক

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জনগণের কাছে গ্রহণযোগ্য ব্যক্তিকেই আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয়ভাবে মনোনয়ন দেয়া হবে। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে তিনি এ কথা বলেন । ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগে কারা জনপ্রিয় তার জরিপ করা হচ্ছে। সেই জরিপের রিপোর্ট আছে আমাদের সভাপতির কাছে। ৬ মাস পরপর আপডেট হচ্ছে। যাচাই বাছাই করা হচ্ছে। জনমতের ভিত্তিতে গ্রহণযোগ্য ব্যক্তিকেই মনোনয়ন দেয়া হবে । তিনি আরো বলেন, এখন সবাই এমপি হওয়ার প্রতিযোগিতায় দলের শৃঙ্খলা বিচ্যুতির কারণ ঘটাচ্ছে। দায়িত্বশীল নেতারা যদি অসুস্থ প্রতিযোগিতায় নেমে পড়েন তাহলে কর্মীরা কি শিখবে? গ্রুপিং করে এক পক্ষ আরেক পক্ষকে অবাঞ্ছিত করবেন তা কঠোরভাবে বন্ধ করা হবে। কারো অভিযোগ থাকলে সরাসরি লিখিত আকারে কেন্দ্রীয় অফিসে অভিযোগ দিবেন। এখানে দায়িত্বপ্রাপ্তরা বিষয়টি নিয়ে সমাধান করবেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন