News71.com
 Bangladesh
 08 Sep 18, 12:46 PM
 147           
 0
 08 Sep 18, 12:46 PM

রবিবার ২০ দলীয় জোটের বৈঠক

রবিবার ২০ দলীয় জোটের বৈঠক

নিউজ ডেস্কঃ ২০ দলীয় জোটের বৈঠক ডেকেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার সন্ধ্যা ৭টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। ২০ দলীয় জোটের শরিক বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়া এ তথ্য জানান। জোটের সমন্বয়ক নজরুল ইসলাম খান বলেন, রবিবার সন্ধ্যায় বৈঠক হবে। বৈঠকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। এতে সভাপতিত্ব করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উপস্থিত থাকবেন ২০ দলের শীর্ষ নেতারা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন