News71.com
 Bangladesh
 08 Sep 18, 04:09 PM
 260           
 0
 08 Sep 18, 04:09 PM

আওয়ামী লীগ হত্যা ও প্রতিহিংসার রাজনীতি করে না।।মাহবুব উল আলম হানিফ

আওয়ামী লীগ হত্যা ও প্রতিহিংসার রাজনীতি করে না।।মাহবুব উল আলম হানিফ

নিউজ ডেস্কঃ খালেদা জিয়াকে কারাগারে হত্যার চেষ্টা করা হচ্ছে, বিএনপির এমন বক্তব্যের বিষয়ে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, কি কারণে খালেদা জিয়াকে জেলখানায় হত্যা করতে হবে? হত্যা-খুনের রাজনীতি তো বিএনপি করে ক্ষমতা দখলের জন্য, যা জিয়াউর রহমান শুরু করেছিল। তারপর থেকে দেশে যতো হত্যা-খুনের রাজনীতি হয়েছে সবই বিএনপি করেছে। আওয়ামী লীগ কখনও হত্যা ও প্রতিহিংসার রাজনীতি করে না। আজ শনিবার দুপুরে কুষ্টিয়া শহরের পিটিআই রোডে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। হানিফ বলেন, বিএনপি আসলে এতটাই অস্তিত্ব সংকটে পড়েছে, যে তারা এখন নদীতে পড়ে যে কোনো ধরনের খড়কুটো আঁকড়ে ধরেও বাঁচার চেষ্টা করছে। বিএনপি এখন ডুবন্ত ও জনবিচ্ছিন্ন দল। এরা কখন কি বলছে তারা আগাও নেই, মাথাও নেই। খালেদা জিয়া সুস্থ আছেন জানিয়ে আওয়ামী লীগের এ নেতা বলেন, কারাগারে তাকে (খালেদা জিয়া) বাংলাদেশের সবচেয়ে বড় চিকিৎসক দিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি আদালতে হাজির হতে চান না। এর মাধ্যমে প্রমাণিত হয় যে, তিনি এতিমের টাকা আত্মসাৎ করে এখন অন্য সব অপরাধীর মতো আদালতকে ভয় পাচ্ছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন