News71.com
 Bangladesh
 08 Sep 18, 04:14 PM
 226           
 0
 08 Sep 18, 04:14 PM

সবসময় বাংলাদেশের পাশে থাকবে ভারত।। ভারতীয় হাইকমিশনার শ্রিংলা

সবসময় বাংলাদেশের পাশে থাকবে ভারত।। ভারতীয় হাইকমিশনার শ্রিংলা

নিউজ ডেস্কঃ ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা বলেছেন, সুসময়ে ও দুঃসময়ে ভারত বাংলাদেশের পাশে থাকবে। আজ বাংলাদেশ চরমপন্থিদের দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে এবং সাহসী সমাজ হিসেবে সাফল্য অর্জন করেছে। আজ শনিবার বিকেলে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের মিলিনায়তনে ভারতীয় হাইকমিশনের উদ্যোগে মুক্তিযোদ্ধা শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

ভারতীয় হাইকমিশনার শ্রিংলা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ভারত ও বাংলাদেশের মধ্যে একটি শক্তিশালী সম্পর্কের ভিত বপন করেছিলেন। বর্তমানে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে এ সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছে গেছে। তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের সম্মানীত করতে ভারত সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে, যার মধ্যে রয়েছে মুক্তিযোদ্ধা শিক্ষাবৃত্তি। এর আওতায় ২০০৬ সাল থেকে এ পর্যন্ত সাড়ে ১২ হাজার শিক্ষার্থীকে ২১ কোটি টাকা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে বরিশাল বিভাগের ১২০ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দেওয়া হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন