
নিউজ ডেস্কঃ কারাবন্দি বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার বিষয়ে আজ রবিবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে সাক্ষাৎ করবে বিএনপির একটি প্রতিনিধি দল। এর আগে গত শুক্রবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছিলেন, কারাবন্দি বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান বিএনপি নেতারা। এ জন্য দলটির পক্ষ থেকে চিঠিও দেওয়া হয়েছে ।
জানা গেছে, আজ রবিবার বিকেলে ৩টায় সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের এ সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ১০ জন স্থায়ী কমিটির সদস্য উপস্থিত থাকবেন ।