News71.com
 Bangladesh
 09 Sep 18, 12:35 PM
 171           
 0
 09 Sep 18, 12:35 PM

বঙ্গোপসাগরের সন্দ্বীপ চ্যানেলে জাহাজডুবি  

বঙ্গোপসাগরের সন্দ্বীপ চ্যানেলে জাহাজডুবি   

নিউজ ডেস্ক: বঙ্গোপসাগরের সন্দ্বীপ চ্যানেলে দুটি জাহাজের মধ্যে সংঘর্ষে এমভি ফারদিন নামে একটি জাহাজ ডুবে গেছে। আজ রবিবার সকাল ১০টার দিকে সন্দ্বীপ চ্যানেলের ভাসানচরের দক্ষিণ-পশ্চিমে এ ঘটনা ঘটে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কোস্টগার্ড পূর্বাঞ্চলের অপারেশন অফিসার লে. কমান্ডার সাইফুল ইসলাম।

কোস্টগার্ড সূত্র জানায়, সকাল ১০টার দিকে সন্দ্বীপ চ্যানেলের ভাসানচরের দক্ষিণ-পশ্চিমে এমভি বসুন্ধরা ও এমভি ফারদিন নামে দুটি জাহাজের মধ্যে সংঘর্ষ হয়। এমভি বসুন্ধরা জাহাজের সঙ্গে ধাক্কা লেগে ফুটো হয়ে এমভি ফারদিন নামের জাহাজটি ডুবে গেছে। এসময় জাহাজে থাকা নাবিকেরা সাগরে ঝাঁপ দেন। স্থানীয় জেলেদের মাছ ধরার ট্রলার ডুবে যাওয়া জাহাজ এমভি ফারদিনের ১৩ জন ক্রুকে উদ্ধার করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন