News71.com
 Bangladesh
 09 Sep 18, 01:20 PM
 633           
 0
 09 Sep 18, 01:20 PM

এটাই শেষ নয়, আগামী অক্টোবর মাসে বসবে চলতি সংসদের শেষ অধিবেশন।  

এটাই শেষ নয়, আগামী অক্টোবর মাসে বসবে চলতি সংসদের শেষ অধিবেশন।   

নিউজ ডেস্কঃ চলমান সংসদের ২২তম অধিবেশন আজ রবিবার বিকেল ৫টায় শুরু হয়েছে। অধিবেশন চলবে ২০ সেপ্টেম্বর পর্যন্ত। এছাড়া বর্তমান সরকারের অধীনে আগামী অক্টোবর মাসে আরেকটি অধিবেশন বসবে। সেটিই হবে সংসদের শেষ অধিবেশন। অধিবেশন শুরুর দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অধিকাংশ মন্ত্রী-এমপি উপস্থিত ছিলেন। অধিবেশন শুরুর আগে কার্যউপদেষ্টা কমিটির বৈঠক হয়। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন।

কার্য উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিদিন বিকেল ৫টায় অধিবেশন শুরু হবে। বৈঠক সূত্র জানায়, আগামী অক্টোবরে আরেকটি অধিবেশন বসবে। তবে কত তারিখে বসবে এই বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। এর আগে সংসদের ২১তম অধিবেশন ১২ জুলাই শেষ হয়। ওই অধিবেশনের কার্যদিবস ছিল ২৫টি। সংবিধান অনুযায়ী একটি অধিবেশন শেষ হওয়ার পর ৬০ কার্যদিবসের মধ্যে আরেকটি অধিবেশন আহ্বানের বাধ্যবাধকতা রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন