News71.com
 Bangladesh
 09 Sep 18, 01:22 PM
 247           
 0
 09 Sep 18, 01:22 PM

মুজিব-ইন্দিরার মতোই অটুট হাসিনা-মোদির সম্পর্ক।। ভারতীয় হাইকমিশনার

মুজিব-ইন্দিরার মতোই অটুট হাসিনা-মোদির সম্পর্ক।। ভারতীয় হাইকমিশনার

নিউজ ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা বলেছেন, ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময় ভারত-বাংলাদেশের জনগণের মধ্যে যে সম্পর্ক ছিল তা এখনো অটুট আছে এবং ভবিষ্যতেও থাকবে। আজ রবিবার সকালে পিরোজপুরের স্বরূপকাঠির কুড়িয়ানায় কবিগুরু রবীন্দ্রনাথ কলেজে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। স্থানীয় বক্তাদের মুখে কুড়িয়ানায় পাকবাহিনীর রোমহর্ষক অত্যাচার-নির্যাতনের বর্ণনা শুনে ব্যথিত হয়ে নিজের অভিব্যক্তি প্রকাশ করেন হর্ষ বর্ধন শ্রিংলা। ভারতীয় হাইকমিশনার শ্রিংলা বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের সঙ্গে ভারতীয় সৈনিকরা একত্রিত হয়ে যুদ্ধ করে অনেকে প্রাণ দিয়েছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ইন্দিরা গান্ধী সুসম্পর্কের যে বীজ বপন করেছিলেন বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে সেই সম্পর্ক অটুট রয়েছে। ফলে সুসময়ে-দুঃসময়ে বাংলাদেশের জনগণের পাশে থাকবে ভারত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন