News71.com
 Bangladesh
 10 Sep 18, 06:23 AM
 339           
 0
 10 Sep 18, 06:23 AM

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ১৩৭৮জন সহকারী শিক্ষক নিয়োগ

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ১৩৭৮জন সহকারী শিক্ষক নিয়োগ

নিউজ ডেস্কঃ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক/ শিক্ষিকা পদে ১৩৭৮ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীনে তাদের নিয়োগ দেওয়া হবে।

বিষয়ভিত্তিক পদসংখ্যা:-
বাংলা বিষয়ে ৩৬৫ জন, ইংরেজি ১০৬ জন, গণিত ২০৫ জন, সামাজিক বিজ্ঞান ৮৩ জন, ভৌতবিজ্ঞান ১০ জন, জীববিজ্ঞান ১১৮ জন, ব্যবসায় শিক্ষা ৮ জন, ভূগোল ৫৪ জন, চারুকলা ৯২ জন, শারীরিক শিক্ষা ৯৩ জন, ধর্ম ১৭২ জন এবং কৃষি শিক্ষা বিষয়ে ৭২ জনকে নিয়োগ দেওয়া হবে।

বেতন স্কেল:-
সহকারী শিক্ষক/ শিক্ষিকা পদে জাতীয় বেতনস্কেল ২০১৫ এর দশম গ্রেড অনুযায়ী ১৬,০০০/- ৩৮,৬৪০/ টাকা, নিয়মানুযায়ী অন্যান্য ভাতা ও সুযোগ সুবিধা।

আবেদনের নিয়ম:-
আগ্রহী প্রার্থীরা অনলাইনে bpsc.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ৮ অক্টোবর সন্ধ্যা ৬টা পর্যন্ত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন