News71.com
 Bangladesh
 10 Sep 18, 06:26 AM
 268           
 0
 10 Sep 18, 06:26 AM

পিরোজপুরে আওয়ামী লীগ নেতার মৃতুতে প্রধানমন্ত্রীর শোক ।।

পিরোজপুরে আওয়ামী লীগ নেতার মৃতুতে প্রধানমন্ত্রীর শোক ।।

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি এবং পিরোজপুরের মঠবাড়ীয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কর্পোরাল (অব.) এম এ সামাদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন । আজ সোমবার এক বার্তায় শেখ হাসিনা দেশের স্বাধীনতা সংগ্রাম ও মহান মুক্তিযুদ্ধে এই বীর যোদ্ধার অবদানের কথা গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন