News71.com
 Bangladesh
 11 Sep 18, 12:12 PM
 197           
 0
 11 Sep 18, 12:12 PM

৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ।।মোট পদের সংখ্যা ১৯০৩টি

৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ।।মোট পদের সংখ্যা ১৯০৩টি

নিউজ ডেস্কঃ ৪০তম বিসিএসের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। পিএসসির ওয়েবসাইটে আজ মঙ্গলবার বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪০তম বিসিএসের আবেদন গ্রহণ শুরু হবে আগামি ৩০ সেপ্টেম্বর থেকে। চলবে ১৫ নভেম্বর পর্যন্ত। ৪০তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৯০৩ জন লোক নিয়োগের সুপারিশ করা হবে। এই নিয়োগের ক্ষেত্রে কোটা বিষয়ে সরকারের সবশেষ গ্রহণ করা সিদ্ধান্ত গৃহীত হবে।

এই বিসিএসের মাধ্যমে প্রশাসন ক্যাডারে ২০০ জন, পুলিশে ৭২ জন, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ জনসহ অন্যান্য ক্যাডার মিলিয়ে মোট এক হাজার ৯০৩ জনকে নিয়োগ দেয়া হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন