News71.com
 Bangladesh
 11 Sep 18, 12:13 PM
 154           
 0
 11 Sep 18, 12:13 PM

আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সভা ১৫ সেপ্টেম্বর  

আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সভা ১৫ সেপ্টেম্বর   

নিউজ ডেস্কঃ বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সভা আগামী ১৫ সেপ্টেম্বর (শনিবার) অনুষ্ঠিত হবে। ওইদিন সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সভা হবে। দলটির দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক বিবৃতিতে আজ মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে।

সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সভাপতি, জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সভায় সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব ওবায়দুল কাদের।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন