
নিউজ ডেস্কঃ ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে কারণে লালমনিরহাটের তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপদসীমার ৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড লালমনিরহাটের দোয়ানী ডালিয়া কন্ট্রোল রুম ইনচার্জ নুরুল ইসলাম বলেন,ভারত নিয়ন্ত্রিত গজলডোবা ব্যারাজের গেট খুলে দেওয়ার কারণে বাংলাদেশের তিস্তায় হঠাৎ পানি বৃদ্ধি পাচ্ছে। গত সোমবার রাতে তিস্তা নদীর পানি ডালিয়া পয়েন্টে বিপদসীমার ১৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হলেও আজ মঙ্গলবার সকাল ৬ টায় তা কমে গিয়ে বিপদসীমার ৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দেশের সর্ব বৃহৎ সেচ প্রকল্প তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় হাতীবান্ধা উপজেলার দোয়ানীতে অবস্থিত তিস্তা ব্যারাজের ৪৪টি গেট খুলে দিয়ে পানি নিয়ন্ত্রণের চেষ্টা করছে লালমনিরহাট ডালিয়া পয়েন্টে পানি উন্নয়ন বোর্ড।