News71.com
 Bangladesh
 12 Sep 18, 05:41 AM
 236           
 0
 12 Sep 18, 05:41 AM

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুই কাভার্ডভ্যানের সংঘর্ষ।।নিহত ২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুই কাভার্ডভ্যানের সংঘর্ষ।।নিহত ২

নিউজ ডেস্কঃ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মিরসরাইয়ের জোরারগঞ্জ বাইপাসে দুই কাভার্ডভ্যানের ধাক্কায় এক চালকসহ দুইজন নিহত হয়েছেন। আজ বুধবার ভোররাত সাড়ে তিনটার দিকে জোরারগঞ্জ বাইপাসের মোস্তান নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন কাভার্ডভ্যানের চালক (ঢাকা মেট্রো-ট-১৫৩৭২৮) মো. কবির (৪০)। অপর জনের পরিচয় জানা যায়নি।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক জসিম উদ্দিন জানান, মিরসরাইয়ের জোরারগঞ্জ বাইপাসে একটি একটি কাভার্ডভ্যানকে (ঢাকা মেট্রো-ট-১১৬৫০৭) পেছন থেকে আসা অপর একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-ট-১৫৩৭২৮) ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে কাভার্ডভ্যান চালক কবিরের মৃত্যু হয়। এ ঘটনায় অজ্ঞাত আরও একজন নিহত হয়েছেন। তিনি আরও জানান, খবর পেয়ে মিরসরাই ফায়ার স্টেশনের কর্মীরা দুর্ঘটনা-কবলিত কাভার্ডভ্যান দুটিকে উদ্ধারে কাজ শুরু করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন