News71.com
 Bangladesh
 12 Sep 18, 06:41 AM
 232           
 0
 12 Sep 18, 06:41 AM

জাতিসংঘ মহাসচিবের আমন্ত্রণে নিউইয়র্ক গেলেন মির্জা ফখরুল  

জাতিসংঘ মহাসচিবের আমন্ত্রণে নিউইয়র্ক গেলেন মির্জা ফখরুল   

নিউজ ডেস্কঃ একাদশ জাতীয় নির্বাচন ও দেশের চলমান পরিস্থিতি নিয়ে কথা বলতে জাতিসংঘ মহাসচিবের আমন্ত্রণে নিউইয়র্ক গেলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন। তার সাথে গেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল। এর আগে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গোতেরেস বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পাঠান। বাংলাদেশে জাতিসংঘের আবাসিক প্রতিনিধির মাধ্যমে এ আমন্ত্রণপত্র পাঠানো হয় বলে বিএনপি এ তথ্য জানিয়েছে।

জানা যায়, জাতিসংঘ মহাসচিবের কাছে একাদশ জাতীয় নির্বাচন সুষ্ঠু করতে সুপারিশমালা তুলে ধরবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। একই সঙ্গে বিএনপিসহ বিরোধী দল-মতের ওপর সরকারের দমনপীড়নের চিত্রও তুলে ধরবেন। বিগত তিন সিটি নির্বাচন, গুম, খুনসহ রিমান্ডে নিয়ে নির্যাতনের চিত্রসহ সমসাময়িক পরিস্থিতির একটি সচিত্র প্রতিবেদনও জাতিসংঘ মহাসচিবকে হস্তান্তর করা হবে বলে জানা গেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন