News71.com
 Bangladesh
 12 Sep 18, 05:23 PM
 227           
 0
 12 Sep 18, 05:23 PM

বংলাদেশে নতুন ভারতীয় হাইকমিশনার হচ্ছেন রিভা গাঙ্গুলি  

বংলাদেশে নতুন ভারতীয় হাইকমিশনার হচ্ছেন রিভা গাঙ্গুলি   

নিউজ ডেস্কঃ ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমশিনার হর্ষ বর্ধন শ্রিংলা যুক্তরাষ্ট্রে হাইকমিশনার হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন। আর ঢাকায় ভারতীয় হাইকমশিনার হিসেবে হর্ষ বর্ধন শ্রিংলার স্থলাভিষিক্ত হবেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন আন্তর্জাতিক সাংস্কৃতিক সম্পর্ক কাউন্সিলের দায়িত্বে থাকা রিভা গাঙ্গুলি দাস। জানা গেছে, ভারতের বেশ কয়কেটি মিশনের রাষ্ট্রদূত ও হাইকমিশনার পদে রদবদলের সিদ্ধান্ত হয়েছে। সে অনুযায়ী ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমশিনার হর্ষ বর্ধন শ্রিংলাকে ওয়াংশিংটনে দেশটির রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে। আর ঢাকায় ভারতের হাইকমিশনার হিসেবে নিয়োগ পাচ্ছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন আন্তর্জাতিক সাংস্কৃতিক সম্পর্ক কাউন্সিলের মহাপরিচালক রিভা গাঙ্গুলি দাস।

উল্লেখ্য ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমশিনার হর্ষ বর্ধন শ্রিংলা ২০১৬ সালের জানুয়ারিতে হাইকমশিনার হিসেবে নিযুক্ত হন। তার আগে ঢাকায় হাইকমশিনার হিসেবে দায়িত্ব পালন করেন পঙ্কজ শরণ। তিনি বর্তমানে রাশিয়ায় ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন শেষে ভারতের জাতীয় নিরাপত্তা পরিষদের উপ- উপদেষ্টা হিসেবে নিযুক্ত হয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন