News71.com
 Bangladesh
 13 Sep 18, 01:41 PM
 340           
 0
 13 Sep 18, 01:41 PM

ডিএমপির ডিসি ও এডিসি পদমর্যাদার তিন কর্মকর্তাকে বদলি

ডিএমপির ডিসি ও এডিসি পদমর্যাদার তিন কর্মকর্তাকে বদলি

নিউজ ডেস্কঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পদমর্যাদার তিন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। আজ বৃহস্পতিবার অফিস আদেশে তাদের বদলি করা হয়। আদেশে মিরপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদ্য ডিসি পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. জসীম উদ্দীন মোল্লাকে প্রফেশনাল স্ট্যান্ডার্ড অ্যান্ড ইন্টারনাল ইনভেস্টিগেশন বিভাগের ডিসি হিসেবে বদলি করা হয়েছে।

পৃথক এক আদেশে পুলিশের প্রকিউরমেন্ট অ্যান্ড মেইনটেন্যান্সের এডিসি শাহেন শাহ্কে মিরপুর জোনের এডিসি, ডিএমপির এডিসি মোল্লা তবিবুর রহমানকে প্রকিউরমেন্ট অ্যান্ড মেইনটেন্যান্স বিভাগে বদলি করা হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকরের নির্দেশনা দেয়া হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন