
নিউজ ডেস্কঃ খাগড়াছড়ির দীঘিনালায় একদিনের মাথায় আবারও সেনা,পুলিশ,বিজিবি যৌথ বাহিনী অভিযান চালিয়ে বাবুছড়া এলাকার কার্বারী টিলা থেকে একজনকে অস্ত্রসহ আটক করেছে। আটক ব্যক্তির কাছ থেকে ১টি আমেরিকান অত্যাধুনিক পিস্তল,৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তির নাম পিয়াস চাকমা ওরফে সাধন ( ৪০) । সে ইউপিডিএফের সক্রিয় কর্মী বলে জানা গেছে। দীঘিনালা থানার ওসি আবদুস সামাদ জানান,যৌথ বাহিনীর চলমান অভিযান টের পেয়ে ইউপিডিএফের বালু চাকমা (৪৫) নামে এক কর্মী পালিয়ে গিয়েচ্ছে।
যৌথবাহিনী জানায়,সাম্প্রতিক সময়ে পাহাড়ী আঞ্চলিক দলগুলোর মধ্যে বিভিন্ন জায়গায় চাদাঁবাজী,আধিপত্য বিস্তারে ক্রমাগত সংঘর্ষ লেগে আছে। যৌথ বাহিনীরা উত্তরণ ঘটাতে এবং এলাকার শান্তি সম্প্রীতি রক্ষায়, পুলিশ ও বিজিবি সমন্বয়ে পাহাড়ে সন্দেহ ভাজনে যায়। সেখানে চিরুনী অভিযান অভ্যাহত থাকে। উল্লেখ্য,গতকাল বৃহস্পতিবার দীঘিনালার শিববাড়ী এলাকায় কালোপাহাড় নামক স্থানে অভিযান চালিয়ে যৌথ বাহিনী সশস্ত্র গ্রুপের একটি গোপন আস্থানা ভেঙ্গে গুড়িয়ে দেয়। সেইসাথে আটক করা হয়, পিয়াস চাকমাকে। পিয়াস চাকমা এখন পুলিশ হেফাজতে রয়েছে।