News71.com
 Bangladesh
 15 Sep 18, 05:10 AM
 192           
 0
 15 Sep 18, 05:10 AM

নারী উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নানা পদক্ষেপ গ্রহণ করেছেন।।শিল্পমন্ত্রী

নারী উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নানা পদক্ষেপ গ্রহণ করেছেন।।শিল্পমন্ত্রী

নিউজ ডেস্ক : শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন,বর্তমান সরকার নারী বান্ধব সরকার। নারীদের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নানা পদক্ষেপ গ্রহণ করেছেন। এমনকি নারীদের সন্তান লালন পালনের ক্ষেত্রে তিন বছরের জন্য ভাতা প্রদানের ব্যবস্থা করেছেন। আজ শুক্রবার সকাল ১১টায় ঝালকাঠি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে নারীদের ল্যাকটেটিং মাদার সহায়তার ভাতা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শিল্পমন্ত্রী আরো বলেন, সরকারের এই ভাল কাজের জন্য আগামীতে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। যাতে আরও উন্নয়নমুলক কাজ করতে পারে।


ঝালকাঠির জেলা প্রশাসক মো. হামিদুল হকের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির,পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আতাহার মিয়া ও জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. আলতাফ হোসেন। এই অনুষ্ঠান জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজন করে। অনুষ্ঠানে কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচির আওতায় পৌরসভার ৮০০ নারীকে এই ভাতা প্রদান করা হয়। এ সময় প্রতেয়া মায়েদের হাতে এক বছরের জন্য ছয় হাজার করে ভাতার টাকা তুলে দেন, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন