News71.com
 Bangladesh
 15 Sep 18, 07:58 AM
 320           
 0
 15 Sep 18, 07:58 AM

আজ বিকেলে প্রেসক্লাবে জাতীয় ঐক্যের কর্মসূচি ।।  

আজ বিকেলে প্রেসক্লাবে জাতীয় ঐক্যের কর্মসূচি ।।   

নিউজ ডেস্কঃ জাতীয় ঐক্যের কর্মসূচি আজ বেলা ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে ঘোষণা করার কথা থাকলেও তাতে অনুমতি মেলেনি। ফলে আজ বিকাল ৪টায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এ কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে । এর আগে ঐক্যবদ্ধভাবে কর্মসূচি দেওয়ার বিষয়ে একমত হন বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন যুক্তফ্রন্ট ও ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্য প্রক্রিয়া। গতকাল বৃহস্পতিবার জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রবের উত্তরার বাসায় বৈঠকে এ বিষয়ে একমত হন জাতীয় ঐক্যের উদ্যোক্তারা ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন