News71.com
 Bangladesh
 16 Sep 18, 07:04 AM
 233           
 0
 16 Sep 18, 07:04 AM

শাহজালাল বিমানবন্দরে যাত্রীর কাছ থেকে ১৩ কেজি স্বর্ণ উদ্ধার  

শাহজালাল বিমানবন্দরে যাত্রীর কাছ থেকে ১৩ কেজি স্বর্ণ উদ্ধার   

নিউজ ডেস্কঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে প্রায় ১৩ কেজি স্বর্ণ উদ্ধার করেছেন জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) সদস্যরা। গতকাল শনিবার রাতে রিজেন্ট এয়ারওয়েজে করে সিংগাপুর থেকে আসা ওই যাত্রীর কাছে এই স্বর্ণ পাওয়া যায়। পরে তাকে কাস্টমস হাউসের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়। এ ব্যাপারে এক এনএসআই কর্মকর্তা গণমাধ্যমকে জানান,আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটককৃত স্বর্ণ ও যাত্রীকে ঢাকা কাস্টমস হাউসের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।


গোয়েন্দা সংস্থা সূত্রে জানা যায়,স্বর্ণ পাচারের গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার রাতে রিজেন্ট এয়ারওয়েজের সিংগাপুর থেকে আসা ফ্লাইটে নজর রাখা হচ্ছিল। সন্দেহ হলে ওই ফ্লাইটের যাত্রী শাহাদাত হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে প্রায় ১৩ কেজি স্বর্ণ উদ্ধার করেন গোয়েন্দা সংস্থা ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন