News71.com
 Bangladesh
 16 Sep 18, 01:05 PM
 266           
 0
 16 Sep 18, 01:05 PM

যুক্তফ্রন্টের প্রস্তাব সংবিধান পরিপন্থী।। বাণিজ্যমন্ত্রী  

যুক্তফ্রন্টের প্রস্তাব সংবিধান পরিপন্থী।। বাণিজ্যমন্ত্রী   

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদের সদস্য এবং বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেলেছন, জাতীয় ঐক্য গড়তে যুক্তফ্রন্টের দুই প্রবীণ রাজনীতিবিদ যে ধরনের প্রস্তাব দিয়েছেন তা সংবিধান পরিপন্থী এবং অগ্রহণযোগ্য। আজ রবিবার সচিবালয়ে তার সঙ্গে নেপালের রাষ্ট্রদূত চোপলাল ভূষালের সাক্ষাৎ শেষে এবং ভিয়েতনাম সফরের বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, জাতীয় ঐক্য গড়তে তারা যে প্রস্তাব করেছেন, সেগুলো গ্রহণযোগ্য নয়। সংবিধানের বাইরে আমরা যাব না। ড. কামাল হোসেন বা তার সঙ্গে যারা ছিলেন তারা যে বক্তব্য রেখেছেন সেটা সংবিধান পরিপন্থী, সংবিধান সেটা অ্যালাউ করবে না।নির্বাচনকালীন এই সরকার থাকবে না, পার্লামেন্ট থাকবে না। আমাদের সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। তিনি আরও বলেন, নির্বাচনকালীন সরকার দৈনন্দিন কাজ পরিচালনা করবে। এ সময়ে নীতিগত বড় কোনো সিদ্ধান্ত তারা নেবেন। নির্বাচনকালীন সরকার নির্বাচন কমিশনকে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সামগ্রিক সহায়তা দেবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন