
মিথুন কুমার: বাড়ি বা ফ্ল্যাট বানানোর সময় গলির মুখেই হোক বা বড় রাস্তার পাশে, রাস্তাজুড়ে বালু, ইট, রড, বাঁশ-কাঠ ফেলে রাখা হয়। এ কারণে অনেক সময়ই সাইকেল, সিএনজিচালিত অটোরিকশা, বাইক বা রিকশা বিপাকে পড়তে দেখেছি। রড বা ভাঙা ইট ছিটকে এসে লেগেছে এমন ঘটনার অভাব নেই। আর বালু তো সারাক্ষণ উড়ে উড়ে পথচারীর নাকে-মুখে লাগছে। শরীরে প্রবেশ করে বিভিন্ন রোগের সৃষ্টি করছে। আর এতে যাতায়াতেও অসুবিধা হয় যথেষ্ট। রাস্তারও হচ্ছে ব্যাপক ক্ষতি। সেই সাথে মানুষ চলাচলের সময় নানা সমস্যায় পড়ছে। নষ্ট হচ্ছে জামা-প্যান্ট ও শাড়ি। কোন একটা অনুষ্ঠানে যাওয়ার সময় পড়তে হচ্ছে বিপাকে। অনেক সময় দেখা যায় ধুলাবালি লেগে বন্ধ হচ্ছে যাত্রা।
আজ রবিবার সজমিনে ঘুরে দেখা গেছে, রাজধানী ঢাকার বনানী চেয়ারম্যান বাড়ি এলাকায় ২ নাম্বার রোডের একটি ৫ তালা বাড়ি ভেঙ্গে নতুন করে তৈরি করছে, আর তাতে করে সমস্যায় পড়েছে ঐ আবাসিক এলাকার বাসিন্দারা। দেখা গেছে সারা দিন বাড়ি ভাঙার কাজ করছে মিস্ত্রীরা আর চারিপাশ ধূলায় সাদা সাদা হয়ে যাচ্ছে আবাসিক এলাকাটি। চরম ভোগান্তিতে পড়েছে ঐ রোড দিয়ে চলাচল করা সাধারণ মানুষরা। তাছাড়া বাড়ি-ঘর ও গাড়িসহ বিভিন্ন মালামল ধুলায় একাকার হয়ে যাচ্ছে। এই রোড দিয়ে নিয়মিত চলাচলকারী সুমন নামে এক পথচারী নিউজ ৭১ ডট কম”কে জানান, আমি প্রতিদিন এই রাস্তাদিয়ে ৫/৬ বার যাতায়াত করি, এই কয়দিনে আমি মনে হয় দিনে ৩/৪ বার বাসায় যেয়ে গোসল করেছি। এই ধুলাবালিতে জীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে বলে তিনি জানান।
এই দূরভোগ দূরকরণে জনসচেনতা একান্ত দরকার। নির্দিষ্ট একটা জায়গায় বালু, ইট, স্টোনচিপস কি রাখা যায় না? অলিগলিতে কেন এসব রাখা হয়? সিটি করপোরেশন কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা জেনে বা দেখেও কেন বাধা দিচ্ছে না? যারা এ কাজ করে তাদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করার ব্যবস্থা কি নেওয়া যায় না? সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করি।