News71.com
 Bangladesh
 17 Sep 18, 09:25 AM
 193           
 0
 17 Sep 18, 09:25 AM

ঢাকা বিশ্ববিদ্যালয়ে “গ” ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে “গ” ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ব্যবসায় শিক্ষা অনুষদের অধীন “গ” ইউনিটের প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে ১০ দশমিক ৯৮ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। আজ সোমবার বেলা ১১টায় ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান প্রশাসনিক ভবনস্থ কেন্দ্রীয় ভর্তি অফিসে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল প্রকাশ করেন। পরীক্ষায় ২৫ হাজার ৯৫৮ শিক্ষার্থী অংশ নেন। এর মধ্যে ২ হাজার ৮৫০ জন উত্তীর্ণ হয়েছেন। “গ” ইউনিটের অধীনে আসন রয়েছে ১ হাজার ২৫০টি।

পরীক্ষার বিস্তারিত ফলাফল এবং ভর্তি প্রক্রিয়া সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে admission.eis.du.ac.bd জানা যাবে। এছাড়া DU GA লিখে রোল নম্বর লিখে ১৬৩২১ নম্বরে send করে ফিরতি SMS এ ভর্তিচ্ছুরা তার ফলাফল জানতে পারবেন। পাসকৃত শিক্ষার্থীরা আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে পছন্দ তালিকা পূরণ করতে পারবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন