News71.com
 Bangladesh
 17 Sep 18, 09:26 AM
 257           
 0
 17 Sep 18, 09:26 AM

আজ শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা।।

আজ শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা।।

মিথুন কুমারঃ আজ সোমবার সারাদেশে শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হয়েছে। ভাদ্রমাস যাওয়ার দিন দোকানপাট ও কলকারখানায় বেশ আড়ম্বরের সঙ্গে বিশ্বকর্মার পূজা অনুষ্ঠিত হয়। ভগবান শ্রীশ্রী বিশ্বকর্মা প্রণাম মন্ত্র:-দেবশিল্পী মহাভাগ দেবা-নাং কার্যসাধক কর্মন্নমস্ তুভ্যং সর্বাভীষ্টপ্রদায়ক। অন্যান্য দেব-দেবীর মতোই মূর্তি গড়ে বিশ্বকর্মার পূজা করা হয়। মিস্ত্রিদের মধ্যে এঁর পূজার প্রচলন সর্বাধিক। তবে বাংলাদেশে স্বর্ণকার, কর্মকার এবং, মৃৎশিল্প প্রভৃতি শিল্পকর্মে নিযুক্ত ব্যক্তিগণও নিজ নিজ কর্মে দক্ষতা অর্জনের জন্য বিশ্বকর্মার পূজা করে থাকেন।

সনাতন ধর্মে বিশ্বাসীরা মনে করেন শ্রী শ্রী বিশ্বকর্ম দেবতা হচ্ছে শৈল্পিক ও তৈরির বা নির্মানের দেবতা, বিভিন্ন কারুকাজে তৈরি করাই এই দেবতার কর্ম বা কাজ। প্রস্তুতকারক শিল্প বা কলকারখানার কর্মে জড়িত সনাতনী ভক্তরা সাধারনত শ্রী শ্রী বিশ্বকর্মের পূজা করে থাকেন। এছাড়াও ভক্তরা বিশ্বাস করেন যারা হাতের কর্ম করেন বা শৈল্পিক কর্মের সাথে জড়িত তারাই শ্রী শ্রী বিশ্বকর্মের পূজা করা উচিৎ বা করে থাকেন। আজ রাজধানী ঢাকায় বিভিন্ন পূজা মন্ডপ ও বিভিন্ন দোকান-পাট ঘুরে দেখা গেছে, ব্যাপক আয়োজনে পূজা উদ্যাপন করেছে। ভাগবতীয় আলোচনা সভা, প্রসাদ বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা পালন করছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন