News71.com
 Bangladesh
 17 Sep 18, 09:30 AM
 255           
 0
 17 Sep 18, 09:30 AM

প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরিতে কোটা বাতিলের সুপারিশ ।।

প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরিতে কোটা বাতিলের সুপারিশ ।।

নিউজ ডেস্কঃ সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণির পদে নিয়োগের ক্ষেত্রে কোনো কোটা না রাখার সুপারিশ করে প্রতিবেদন জমা দিয়েছে কোটাপ্রথা বাতিল, সংরক্ষণ বা সংস্কারের জন্য গঠিত কমিটি। আজ সোমবার দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন কমিটির প্রধান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম নিজেই ।

তিনি বলেন, সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণির পদে নিয়োগের ক্ষেত্রে কোনো কোটা না রাখার সুপাররিশ করে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। আজই (সোমবার) আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এ সংক্রান্ত প্রতিবেদন জমা দিয়েছি। এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ১৩তম গ্রেড পর্যন্ত কোনো কোটা না রাখার সুপারিশ করা হয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন