News71.com
 Bangladesh
 17 Sep 18, 12:57 PM
 288           
 0
 17 Sep 18, 12:57 PM

বাংলাদেশের উন্নয়ন এগিয়ে নিতে একটি সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই।।মার্কিন রাষ্ট্রদূত

বাংলাদেশের উন্নয়ন এগিয়ে নিতে একটি সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই।।মার্কিন রাষ্ট্রদূত

নিউজ ডেস্কঃ বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ হিসেবে অভিহিত করে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, এ দেশের উন্নয়ন এগিয়ে নিতে একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের কোনো বিকল্প নেই। আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মলন কেন্দ্র (বিআইসিসি) বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্রীয় ও তৃণমূল পর্যায়র নেতাদের অংশগ্রহণে আয়োজিত শান্তি বিজয় ক্যাম্পইনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এতে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মইন খান, ব্রিটেনের হাইকমিশনার অ্যালিসন ব্লেকসহ অন্যরা উপস্থিত ছিলেন।

বার্নিকাট বলেন, বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ। এ দেশের উন্নয়ন এগিয়ে নিতে একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের কোনো বিকল্প নেই। শান্তিপূর্ণ নির্বাচনে সবার অংশগ্রহণে একটি সুন্দর দেশ আরও সুন্দর হতে পারে। আসুন আমরা হাতে হাত রেখে সুন্দর দেশ গড়ি। ক্ষমতাসীন দলের উদ্দেশে তিনি বলেন, তাদের উচিত অন্যান্য দলকে সমান সুযোগ-সুবিধা দেওয়া। দলের প্রতি সমর্থকদের ভালোবাসা থাকে। রাজনৈতিক কর্মীদের ভয়ভীতি ছাড়াই সভা-সমাবেশ করতে দিতে হবে। সব দলের প্রতি সবার সহমর্মিতা থাকতে হবে। আশা করি সামনে সবার অংশগ্রহণে একটা শান্তিপূর্ণ নির্বাচন হবে। এটাকে এগিয়ে নিতে সবাইকে কাজ করতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন