News71.com
 Bangladesh
 19 Sep 18, 12:58 PM
 311           
 0
 19 Sep 18, 12:58 PM

দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের বাণিজ্য দ্বিগুণ করা সম্ভব।।বিশ্বব্যাংক

দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের বাণিজ্য দ্বিগুণ করা সম্ভব।।বিশ্বব্যাংক


নিউজ ডেস্কঃ দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের বাণিজ্য হচ্ছে ৭.৬ বিলিয়ন ডলার। এটি ১৮.৯ বিলিয়ন করা সম্ভব বলে মনে করছে বিশ্বব্যাংক। সম্পূরক শুল্ক, রেগুলেটরি শুল্কের মতো প্যারা শুল্ক বাধার কারণে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাণিজ্য বাড়ছে না বলেও সংস্থাটির এক প্রতিবেদনে দেখানো হয়েছে। আজ বুধবার রাজধানীর একটি হোটেলে এ গ্লাস হাফ ফুল দ্য প্রমিজ অব রিজিওনাল ট্রেড ইউনিয়ন ইন সাউথ এশিয়া শীর্ষক এ প্রতিবেদন প্রকাশ করেছে বিশ্বব্যাংক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বে বাংলাদেশের বাণিজ্য এখন ৮৪.৩ বিলিয়ন ডলার। অথচ দক্ষিণ এশিয়ায় বাণিজ্য হচ্ছে মাত্র ৭.৬ বিলিয়ন ডলারের। সারা বিশ্বে যেখানে ১ ট্রিলিয়ন ডলারের বাণিজ্য হচ্ছে, সেখানে গত ২৫ বছরে এ অঞ্চলের বাণিজ্য ২৩ বিলিয়ন ডলারে আটকে আছে। এক্ষেত্রে চার ধরনের বাধার কথা বলা হয়েছে। উচ্চ শুল্ক, 'প্যারা' শুল্ক, অশুল্ক বাধা এবং আস্থার সংকট।

এসব বাধা দূর করতে পারলে এ অঞ্চলের বাণিজ্য তিন গুণ অর্থাৎ ৬৭ বিলিয়ন ডলারে উন্নীত হওয়া সম্ভব বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অনুষ্ঠানে প্রতিবেদনের সারসংক্ষেপ উপস্থাপন করেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রধান অর্থনীতিবিদ ও সমন্বয়ক সঞ্জয় কাঠুরিয়া। তিনি বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সাফটা চুক্তি রয়েছে। অর্থাৎ কোনো শুল্ক থাকার কথা নয়। অথচ এ অঞ্চলেই বেশি শুল্ক রয়েছে। সরাসরি শুল্কের বাইরে প্যারা ট্যারিফ রয়েছে। এটাকে বলা যায় কোনো শুল্ক নেই তবু সবেচেয়ে বেশি শুল্ক। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের চেয়ারম্যান ড. জায়েদি সাত্তার, বিশ্ব ব্যাংকের বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর কিমিয়াও ফান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন