News71.com
 Bangladesh
 19 Sep 18, 01:31 PM
 303           
 0
 19 Sep 18, 01:31 PM

নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হবে ।। শিক্ষামন্ত্রী

নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হবে ।। শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্কঃ শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হবে।এই প্রক্রিয়া ভবিষ্যতে অব্যাহত থাকবে। ইতোমধ্যে স্কুল-কলেজ- মাদ্রাসা-কারিগরি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ৯ হাজার ৪ শত ৯৮টি আবেদন অনলাইনে জমা পড়েছে। আজ সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে দেশের মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে আলোচনাকালে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ কথা বলেন ।

তিনি বলেন, নন-এমপিও প্রতিষ্ঠান থেকে আবেদন জমা পড়ছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় মাঠপর্যায়ে সরেজমিনে যাচাই-বাছাই করে এসব প্রতিষ্ঠানকে এমপিও-ভুক্ত করা হবে। সভায় বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সভাপতি মো. আসাদুল হক, বাংলাদেশ শিক্ষক সমিতির সভপতি মো. আজিজুল ইসলাম ও আব্দুল আওয়াল সিদ্দিকি, বাংলাদেশ কারিগরি কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ এম এ সাত্তার, স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মো. শাহজাহান আলম সাজু, স্বাধীনতা মাদরাসা শিক্ষক পরিষদের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান নাঈম, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ফেডারেশসের সভাপতি মো. শাহজাহান খানপ্রমুখ উপস্থিত ছিলেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন