
নিউজ ডেস্কঃ তিনদিনের সফরে রংপুরে গেছেন জাতীয়পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। আজ বৃহস্পতিবার সকাল পৌনে ১০টায় ইউএসবাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশ্যে রাজধানী ছাড়েন তিনি। তিনি ২২ সেপ্টেম্বর সকাল ১১টায় ইউএসবাংলা এয়ারলাইন্সে ঢাকায় ফিরবেন। সফরকালে তিনি ব্যক্তিগত বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। জাপার প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) খালেদ আখতার সাবেক রাষ্ট্রপতির সফর সঙ্গী হিসেবে সঙ্গে রয়েছেন দলের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি এবং প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায় আজ বৃহস্পতিবার সকালে সাবেক রাষ্ট্রপতিকে বিমানবন্দরে বিদায় জানান।