News71.com
 Bangladesh
 21 Sep 18, 03:48 PM
 243           
 0
 21 Sep 18, 03:48 PM

উপকূলে ঝড॥ বঙ্গোপসাগর থেকে ১০ ট্রলারসহ অর্ধশত জেলে নিখোঁজ

উপকূলে ঝড॥ বঙ্গোপসাগর থেকে ১০ ট্রলারসহ অর্ধশত জেলে নিখোঁজ


নিউজ ডেস্কঃ বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ১০টি মাছ ধরার ট্রলারসহ অর্ধশত জেলে নিখোঁজের খবর পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার রাত থেকে আজ শুক্রবার দুপুর পর্যন্ত সুন্দরবন উপকূলের বঙ্গোপসাগরের দুবলা ও কচিখালীর অদূরে এসব ট্রলার নিখোঁজ হয়। এর আগে, গত বৃহস্পতিবার রাতে কোস্টগার্ড পশ্চিম জোনের কচিখালী স্টেশন ৮ জন জেলেসহ একটি ইঞ্জিন বিকল ট্রলার উদ্ধার করেছে। জেলেরা কচিখালী স্টেশনে নিরাপদে রয়েছেন।


কোস্টগার্ড পশ্চিম মোংলা জোনের অপারেশন অফিসার লে. জাহিদ আল হাসান জানান, বৃহস্পতিবার রাত থেকেই বঙ্গোপসাগরের বিভিন্ন জায়গায় ট্রলার ডুবির খবর পাই। খবর পেয়ে কোস্টগার্ড অভিযান শুরু করে। গভীর রাতে আটজন জেলেসহ পটুয়াখালীর এএসভি নুরুল আমিন নামে একটি ইঞ্জিন বিকল ট্রলার উদ্ধার করে কোস্টগার্ড কচিখালী স্টেশন। উদ্ধারকৃত জেলেরা সুস্থ আছেন। এখনও কোস্টগার্ড দুবলা ও কচিখালী স্টেশন বঙ্গোপসাগরে অভিযান অব্যাহত রেখেছে। এছাড়া কোন ট্রলার ডুবির খবর পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান চালানো হবে। সাগর উত্তাল থাকায় উদ্ধার অভিযান চালাতে কিছুটা সমস্যায় পড়তে হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন