News71.com
 Bangladesh
 22 Sep 18, 08:40 AM
 178           
 0
 22 Sep 18, 08:40 AM

সিঙ্গাপুর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ডিএনসিসির প্যানেল মেয়র ওসমান গনি

সিঙ্গাপুর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ডিএনসিসির প্যানেল মেয়র ওসমান গনি

নিউজ ডেস্কঃ ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্যানেল মেয়র মো. ওসমান গণি মারা গেছেন। বাংলাদেশ সময় আজ শনিবার সকাল সাড়ে ৮টায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ডিএনসিসির প্রধান তথ্য কর্মকর্তা এ এস এম মামুন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মামুন জানিয়েছেন, ৬৯ বছর বয়সী ওসমান গণি ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন। উত্তর সিটি করপোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হক অসুস্থতার কারণে বিদেশে অবস্থান করার সময় গত বছরের সেপ্টেম্বরের প্রথম দিকে ওসমান গণিকে প্যানেল মেয়র মনোনীত করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন