News71.com
 Bangladesh
 22 Sep 18, 02:30 PM
 198           
 0
 22 Sep 18, 02:30 PM

টাঙ্গাইলের গোপালপুরে প্রতিমা ভাংচুর॥ ইউপি সদস্য বাবুল হোসেন গ্রেফতার

টাঙ্গাইলের গোপালপুরে প্রতিমা ভাংচুর॥ ইউপি সদস্য বাবুল হোসেন গ্রেফতার

 

নিউজ ডেস্কঃ টাঙ্গাইলের গোপালপুরের এক ইউপি সদস্য প্রতিমা ভাংচুরের করেছে বলে অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার রাতে উপজেলার নয়াপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় রাতেই পুলিশ অভিযুক্ত আলমনগর ইউনিয়নের ইউপি সদস্য বাবুল হোসেনকে গ্রেফতার করেছে ।

এ ব্যাপারে গোপালপুর থানার ওসি হাসান আল মামুন বলেন, গতকাল শুক্রবার রাতে উপজেলার নয়াপাড়া এলাকায় মদ খেয়ে মাতলামো করে নির্মানাধীন একটি প্রতিমা ভাংচুর করে ইউপি সদস্য বাবুল। পরে তিনি সেখান থেকে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইউপি সদস্যকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় রাতে তার বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে । পরে আজ শনিবার তাকে টাঙ্গাইল আদালতে পাঠানো হয় বলে জানান তিনি ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন