News71.com
 Bangladesh
 23 Sep 18, 06:25 AM
 137           
 0
 23 Sep 18, 06:25 AM

আজও সারাদেশে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

আজও সারাদেশে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা


নিউজ ডেস্কঃ দক্ষিণ উড়িষ্যা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি সামান্য উত্তর উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে ভারতের মধ্য প্রদেশ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি স্থলভাগের উপর দিয়ে আরও উত্তর উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমশ দুর্বল হতে পারে। এ অবস্থায় সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, রংপুর ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আজ রবিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে আরও বলা হয়, সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ ভারতের রাজস্থান, গুজরাট এবং নিম্নচাপের কেন্দ্রস্থল উড়িষ্যা ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। যা বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে তা দুর্বল অবস্থায় বিরাজ করছে। গতকাল শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙ্গমাটি ও ফেনীতে ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রাঙ্গামাটি ও ডিমলায় ২৪.০ ডিগ্রি সেলসিয়াস। আজ রবিবার ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ৪৮ মিনিটে এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৫টা ৫৮ মিনিটে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন