News71.com
 Bangladesh
 23 Sep 18, 06:28 AM
 182           
 0
 23 Sep 18, 06:28 AM

রাজধানীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৪ ।।

রাজধানীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৪ ।।

 

নিউজ ডেস্কঃ মাদকবিরোধী বিশেষ অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৪৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ ১৬৬৬টি ইয়াবা, ১০০ পুরিয়া হেরোইন, গাঁজা ও বিয়ার উদ্ধার করা হয়েছে বলে জানান ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার মো. মাসুদুর রহমান । মাসুদুর রহমান বলেন, মাদক সেবন ও বিক্রির অভিযোগে গতকাল শনিবার সকাল থেকে ২৪ ঘণ্টায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরো বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৩টি মামলা করা হয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন