News71.com
 Bangladesh
 23 Sep 18, 01:25 PM
 251           
 0
 23 Sep 18, 01:25 PM

বাংলাদেশে প্রতিবছর মদ্যপান জনিত কারণে মৃত্যুর সংখ্যা তিন হাজারেরও বেশি।।বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বাংলাদেশে প্রতিবছর মদ্যপান জনিত কারণে মৃত্যুর সংখ্যা তিন হাজারেরও বেশি।।বিশ্ব স্বাস্থ্য সংস্থা


নিউজ ডেস্কঃ বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে, বাংলাদেশে মদ সেবনের কারণে লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে ২০১৬ সালেই মারা গেছে দু'হাজারেরও বেশি মানুষ। এছাড়া প্রতিবছর ক্যান্সার ও মদ্যপানের পর ড্রাইভিংয়ের সময় দুর্ঘটনায় মৃত্যু হয়েছে আরও অন্তত এক হাজার মানুষের। সব মিলিয়ে ওই বছর মদ্যপান জনিত কারণে মৃত্যুর সংখ্যা তিন হাজারেরও বেশি। সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির মদ বিক্রি ও সেবনের বিষয়ে আইনের কড়াকড়ি থাকলেও পর্যবেক্ষণের ব্যবস্থা নেই।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য:-

১। বিশ্বব্যাপী মদ সেবনের ক্ষতিকর প্রভাবে মারা যায় ত্রিশ লাখ মানুষ।

২। এর ক্ষতিকর প্রভাবে দুশো ধরনের রোগ ও ইনজুরিতে আক্রান্ত হয় মানুষ।

৩। ২০ থেকে ৩৯ বছর বয়সী যারা মারা যায় তাদের মধ্যে সাড়ে ১৩ভাগই মদ্যপানজনিত কারণে মারা যায়।

৪। মদ সেবনের প্রতিক্রিয়ায় মানসিক ও আচরণগত সমস্যা দেখা দেয় অনেকের মধ্যে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন