News71.com
 Bangladesh
 25 Sep 18, 06:51 PM
 176           
 0
 25 Sep 18, 06:51 PM

জাতীয় সংসদের নতুন বিরোধিদলীয় চীফ হুইপ ওমরকে গণসংবর্ধনা প্রদান ॥

জাতীয় সংসদের নতুন বিরোধিদলীয় চীফ হুইপ ওমরকে গণসংবর্ধনা প্রদান ॥

 

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের নবনির্বাচিত বিরোধিদলীয় চীফ হুইপ এমপি নূরুল ইসলাম ওমরকে গণসংবর্ধনা দেয়া হলো বগুড়ায়। আজ মঙ্গলবার বিকেল ৩টায় বগুড়া শহরের শহীদ খোকন পার্কে জাতীয় পার্টি সদর উপজেলা, শহর ও অঙ্গ-সহযোগী সংগঠন এ সংবর্ধনার আয়োজন করে ।

বগুড়া সদর আসনের সংসদ সদস্য ও জেলা জাপার সাধারণ সম্পাদক নূরুল ইসলাম ওমর ইতিপূর্বে হুইপ হিসেবে দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি তিনি চীফ হুইপ হিসেবে নিযুক্ত হয়েছেন। তাঁর সংবর্ধনা অনুষ্ঠান সফল করার লক্ষ্যে বগুড়া জেলা জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের উপজেলা, পৌর শাখার সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এজন্য বগুড়ায় সাজসাজরব ছিল। দলের বাহিরে সাধারণ মানুষও সংবর্ধনাস্থলে ভিড় করতে দেখা যায় ।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া সদর উপজেলা জাপার সভাপতি এইচ এম ইকবাল। বক্তব্য রাখেন জাপা নেতা অ্যাড. শাজাহান তালুকদার, ফারুক আহম্মেদ, অধ্যক্ষ মোকছেদুল আলম, তিতাস মোস্তফা, আব্দুস সালাম বাবু, আবু তাহের আকন্দ, লুৎফর রহমান স্বপন, সানাউল্লাহ সানা, মোস্তফিজার রহমান বাদশা, লিয়াকত আলী, অ্যাড. ময়নুল ইসলাম, জহুরুল ইসলাম মটু, আজিজ আহম্মেদ রুবেল, আরিফুল ইসলাম সহিদ, ফরহাদ আলী খোকন, আব্দুল্লাহ আল মামুন। এই সংবর্ধনা অনুষ্ঠানে শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, সামাজিক সাংস্কৃতিকসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন ফুল, ক্রেস্ট, লাঙ্গল প্রতীক উপহার দিয়ে সংবর্ধনা প্রদান করেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন