নিউজ ডেস্কঃ আত্মসমর্পণ স্বাভাবিক জীবনে ফিরে আসা সুন্দরবনের ৩১ জন বনদস্যুকে সহায়তা প্রদান করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে খুলনা র্যারব ৬ কার্যালয়ে অনুদান হিসেবে তাদের ১টি করে মোবাইল ফোন ও নগদ ২০ হাজার টাকা প্রদান করা হয়। র্যা ব জানায়,চলতি বছরের ২৩ মে খুলনার লবণচরাস্থ র্যাতব ৬ দপ্তরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও র্যা বের মহাপরিচালক বেনজীর আহমেদের কাছে ৬টি জলদস্যু বনদস্যু বাহিনীর ৫৭ সদস্য আত্মসমর্পণ করেন।
এ সময় ৫৮টি আগ্নেয়াস্ত্র ও ১২৮৪ রাউন্ড গুলি জমা দেয় তারা। এর মধ্যে দাদা ভাই বাহিনী, হান্নান বাহিনী ও আমীর আলী বাহিনীর ৩১জন সদস্য র্যালব ৬ এর মাধ্যমে আত্মসমর্পণ করেন। সেই ৩১ জনকে র্যাআব ৬ এর উদ্দ্যোগে সহায়তা দেওয়া হয়েছে। র্যা ব ৬ এর অধিনায়ক উইং কমান্ডার হাসান ইমন আল রাজীব বলেন,সরকারের উদ্যোগ বাস্তবায়নে সুন্দরবনকে দস্যুমুক্ত করার জন্য সর্বাত্মক চেষ্টা চলছে। ইতোমধ্যে সুন্দরবনের অধিকাংশ এলাকা দস্যুমুক্ত হয়েছে। অক্টোবরে আত্মসমর্পণের শেষ একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে সুন্দরবনকে পুরোপুরি দস্যুমুক্ত ঘোষণা করা হবে বলেও উল্লেখ করেন তিনি।