News71.com
 Bangladesh
 07 Jan 24, 09:21 AM
 108           
 0
 07 Jan 24, 09:21 AM

নির্বাচন ভবনে পুলিশ-বিজিবির কড়া নিরাপত্তা॥ সড়ক বন্ধ

নির্বাচন ভবনে পুলিশ-বিজিবির কড়া নিরাপত্তা॥ সড়ক বন্ধ

নিউজ ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন ভবনের নিরাপত্তা জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ ও কয়েক প্লাটুন বিজিবি। রবিবার ভোর থেকেই আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অবস্থান নিয়েছেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দুটির সদস্যরা। নির্বাচন ভবনের চারপাশের সকল সড়ক বন্ধ করে দিয়ে কেবল পর্যটন করপোরেশনের প্রবেশ পথটি খোলা রাখা হয়েছে। চলছে তল্লাশি। পথচারীর চলাচলও সীমিত করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন